খুলনা-৪ আসনের এমপি আবদুস সালাম মূর্শেদী বলেছেন বিএনপি-জামাত ও তার দোসরা জনগণ থেকে বিচ্ছিন্ন, এইজন্য তারা নির্বাচনে যেতে ভয় পায় এবং নির্বাচনকে বানচাল করতে দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে প্রতিনিয়ত নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপি জামাতের সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের গণতন্ত্র ও উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আগামী দিনের চ্যালেঞ্জিং বিশ্বে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে ভোট বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় ক্ষমতায় আনতে হবে। স্থানীয় প্রকৌশল সরকার বিভাগ তেরখাদা কর্তৃক আয়োজিত রোববার দুপুর দুইটার সময় শহীদ মুক্তিযোদ্ধা সরফরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলো তিনি বলেন। এদিন তিনি মশুনদিয়া ক্ষতিগ্র¯ত খালের বাঁধ নির্মাণ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তেরখাদা আয়োজিত কৃষি মেলার উদ্বোধন, ধর্ম মন্ত্রণালয়ের অনুদান ফরম ও বীর মুক্তিযোদ্ধা এবং দলিত সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ, উপজেলা চেয়ারম্যান শেখ শহীদুল ইসলামের বাড়ীতে পারিবারিক অনুষ্ঠানে অংশ,বারাসাত মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভবনের উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান,উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, অধ্যক্ষ ফ ম আবদুস সালাম, মোতালেব হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, এলজিইডি কর্মকর্তা ওয়ালিদ ইবনে হাসান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি তেরখাদা ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক বারাসাত ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের ও বোরহান উদ্দিন,শেখ রাজা মিয়া, মোল্লা জিয়াউর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এফ এম মফিজুর রহমান,সাচিয়াদাহ ইউপি চেয়ারম্যান মোঃ বুলবুল আহমেদ,ছাগলাদাহ ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ উজ্জ্বল শেখ, এজিএম বাছিতুল হাবিব প্রিন্স, আব্বাস মোল্লা, জিল্লুর রহমান নান্নু,এস এম ওবায়দুল্লাহ বাবু, শেখ মোঃ আনিচুল হক, খান ফরহাদুজ্জামান সুমন, শেখ হুসাইন আহমেদ, আনারুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।