জীবনেও সাথী মরনেও সাথী আঞ্জুমান মুফিদুল ইসলামের সহযোগিতায় খুলনার রূপসা উপজেলাধীন নৈহাটী ইউনিয়নের ইলাইপুর গ্রামের মরহুম এস এম দলিল উদ্দিনের বাড়িতে শনিবার বেলা ১১ টায় দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। এ অনুষ্ঠানে কম্বল বিতরণ করেন, জনকল্যান মন্ত্রনালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব ও নারায়ণগঞ্জের সাবেক জেলা প্রশাসক এস এম হারুনার রশিদ। এ-সময় উপস্থিত ছিলেন, সামাজিক সেবামূলক সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলাম'র ট্রাষ্টি কমিটির সহ-সভাপতি এবং কো-অর্ডিনেশনের চেয়ারম্যান মুহাম্মদ আজিম বকস, নির্বাহী পরিচালক মো. মাহফুজুর রহমান, যুগ্ম পরিচালক মো. শামসুল আলম, কর্নেল (অব:) শেখ আকরাম আলী, কো-অর্ডিনেশন অফিসার মো. আবদুল আওয়াল, বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট মো. সফিউল আলম সুজন, খুলনার বাণী পত্রিকার বার্তা সম্পাদক এস এম আরিফুল ইসলাম রিপন, নৈহাটী ইউপি সদস্য কামরুজ্জামান সোহেল, আমজাদ শেখ, বাকী বিল্লাহ, আসমান শেখ, রহমত মৃধা, মো. সুমন, নয়ন মৃধা, বাবু শেখ, নাজমুল ইসলাম প্রমুখ। গরীব ও দুস্থ অসহায় ব্যক্তিদের মাঝে মোট ১২৫ টি কম্বল বিতরন করা হয়।