চাঁদপুরের ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ২৪৫পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। (২৭ জানুয়ারী) শুক্রবার ভোর রাতে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারী গ্রামের জোড়কবর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে ডাকতির প্রস্তুতি, অস্ত্র আইন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে (২৮ জানুয়ারী) শনিবার সকালে চাঁদপুর আদালতে প্রেরন করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো: উপজেলার চরদু:খিয়া পুর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের সেকান্দর রাঢ়ীর ছেলে রতন ওরফে রতন রাঢ়ী(৩৩), একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মনির হোসেন(৩২) ও মিজানের ছেলে রাকিব(২৪)। এদের মধ্যে রতনের বিরুদ্ধে পুর্বে ১২টি ও মনিরের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। এ ছাড়া রতন একটি ও মনির দুইটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। গ্রেপ্তারকৃত আসামীদের কাছ থেকে ইয়াবা ছাড়াও দেশিয় ধারালো চাপাতি, ছোরা, কুড়াল, রড ও কাঁটার উদ্ধার করে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, ২৭ জানুয়ারী শুক্রবার ভোর রাতে ফরিদগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম, এএসআই এনামুল ও এএসআই আনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারী গ্রামের জোড়কবর (চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে) এলাকায় ১০/১৫জন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিয়ে একটি বাগানে অবস্থান করছে। গোপনে এমন তথ্য পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম, এএসআই এনামুল হক ও এএসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে রতন ওরফে রতন রাঢ়ী, মনির হোসেন ও রাকিব নামে ৩জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় গ্রেপ্তারকৃত আসামীদের কাছ থেকে ২৪৫পিস ইয়াবা, দেশিয় ৪টি ধারালো চাপাতি, ছোরা, কুড়াল, রড ও একটি কাঁটার উদ্ধার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে ডাকতির প্রস্তুতি, অবৈধ দেশিয় অস্ত্র রাখার অপরাধে অস্ত্র আইনে ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১)এর ৯(ক) ধারায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আ; মান্নান জানান, ডাকাতির প্রস্তুতিকালে রতন, মনির ও রাকিব নামে ৩জনকে ২৪৫পিস ইয়াবা, দেশিয় ধারালো চাপাতি, ছোরা, কুড়াল, রড ও কাঁটার অস্ত্রসহ গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। পরে (২৮ জানুয়ারী) শনিবার সকালে তাদেরকে চাঁদপুর আদালতে প্রেরন করা হয়েছে।