কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২০২২ সালে বিভিন্ন পদে কাজের দক্ষতার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২০জন কর্মকর্তা-কর্মচারীকে পুরষ্কার স্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সম্মাননার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০জন কর্মকর্তা-কর্মচারীর হাতে কাজের কাজের দক্ষতার জন্য পুরষ্কার স্বরূপ সম্মাননা ক্রেস্ট তুলে দেন সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজিমুল হক, মেডিকেল অফিসার ডা. মিঠুন রানা ও ডা. ফারুক প্রধান প্রমুখ।
সম্মাননা প্রাপ্তরা হলেন, জুনিয়র কনসালটেন্ট ডা. শাহ মুহাম্মদ হাসানুর রহমান, মেডিকেল অফিসার ডা. প্রবাল সরকার, সিনিয়র স্টাফ নার্স সেলিনা বেবী, মিডওয়াইফ সাথী আক্তার, সিনিয়র স্টাফ নার্স (ইনচার্জ) ফারজানা আক্তার, উপণ্ডসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. কামরুল ইসলাম সিদ্দিকী, প্রধান সহকারী কাম হিসাব রক্ষক মিঠু লাল সাহা, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সুফিয়া খাতুন ও মেহেরুন্নেছা রুপা, মেডিকেল টেকনোলজিষ্ট মো. খায়রুল আলম, স্বাস্থ্য পরিদর্শক মো. বোরহান উদ্দিন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. আবুল কালাম ইলিয়াস, স্বাস্থ্য সহকারী শামছুন্নাহার শিল্পী, সিএইচসিপি হালিমা আক্তার, এমএইচভি মো. ওমর ফারুক, ওয়ার্ড বয় নূরুল আমীন, পরিচ্ছন্নতাকর্মী মো. আল আমিন, অফিস সহায়ক মো. আলাউদ্দিন, কুক/মশালচী মো. দুলাল মিয়া, নিরাপত্তা প্রহরী রিয়াজ উদ্দিন খান।