রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের বাগমারা মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। সিএন্ডবি জামে মসজিদের খতিব আলহাজ¦ হযরত মাওলানা ফজলুল করিমের সভাপতিত্বে ও বাগমারা মধ্যপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইমরান হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে সম্মানীত অতিথি ছিলেন, রূপসা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ যোবায়ের, অচিনতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নায়েবে মোহাতামিম হাফেজ মাওলানা নিয়ামত উল্লাহ, সারাহ্ সুপার স্টোর এর নির্বাহী পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক মো. শহিদুল ইসলাম সুমন (মাইঝে ভাই), বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মো. শাহাজান শেখ। প্রধান বক্তা হিসেবে বয়ান করেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, মোফাচ্ছিরে কুরআন, নবমুসলিম মাওলানা উলীউর রহমান। বিশেষ বক্তা ছিলেন, বাইতুল মেরাজ জামে মসজিদের খতিব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কুরআন হাফেজ মাওলানা মুফতী আবুল হাসান হামিদী, আল-আকসা দাখিল মাদ্রাসার সুপার মোফাচ্ছিরে কুরআন মাওলানা মিজানুর রহমান জিহাদী, পূর্ব রূপসা মারকাযুল হুদা মাদ্রাসার মোহাতামিম মুফতি আনিসুর রহমান, সিএন্ডবি জামে মসজিদের খতিব হাফেজ আলহাজ¦ হযরত মাওলানা আরাফাত হুসাইন। সার্বিক তত্বাবধানে ছিলেন, মসজিদ কমিটির উপদেষ্টা আলহাজ¦ মো. আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মো. ফরিদ শেখ, রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহাবুবুর রহমান, গোলাম মোস্তফা, ইউনুজ সরদার ও জাকির হোসেন।