মানুষ মানুষের জন্য” এই বাণীকে বুকে ধারন করে কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু কয়রায় সুবিধাবঞ্চিত মানুষ ঋষি ও নরসুন্দরদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করেছেন। গত শুক্রবার বিকাল ৫ টায় উপজেলা সেচ্ছাসেবক লীগ কয়রা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ কম্বল বিতরন অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে এমপি বাবুর নিজস্ব অর্থায়নে শীত নিবারনের জন্য ২ শতাধিক শীতার্থ মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। উপজেলা সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক এ্যাড. শেখ মোশাররফ হোসেনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ এস.এম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেশ কুমার সানা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, আমাদী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, মহেশ^রীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারি, যুবলীগ নেতা এ্যাড. আরাফাত হোসেন, জাকারিয়া হোসাইন, সেচ্ছাসেবকলীগ নেতা আঃ রকিব, জিএম আকতারুল ইসলাম, নিউটন প্রমুখ।