গতকাল (১৯ জানুয়ারী) দুপুরে দিঘলিয়ার ঘোষগাতী গ্রামের আবদুল ওহাব শেখ (৭০) ও তার পুত্র রাব্বী শেখ (২৫) প্রতিপক্ষের কোদালের আঘাতে গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল দুপুর সাড়ে ১২ টার দিকে বোরো ধানের জমিতে নালা দিয়ে পানি দেওয়াকে কেন্দ্র করে জাইকার অর্থায়নে নির্মিত ওই সরকারি কৃষি উন্নয়ন সেচ প্রকল্পের ম্যানেজার ঘোষগাতী গ্রামের মৃত আলী আকবর শেখের পুত্র আবদুল ওহাব শেখ (৭০) ও তার পুত্র রাব্বী শেখের (২৫) সাথে একই এলাকার ঢালী পাড়ার ইশা গাজী ও তার প্ত্রুদের বাক বিতন্ডার একপর্যায়ে ব্যবহৃত কোদাল দিয়ে কুপিয়ে ও পিটিয়ে তাদের গুরুতর আহত করে। তাদেরকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে দিঘলিয়া থানা ওসি তদন্ত রিপন কুমার সরকার এ প্রতিবেদককে জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।