কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জি-৯ কলা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আয়োজনে উপজেলার খামা বালিকা উচ্চবিদ্যালয় খেলার মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুস সাত্তারের সভাপতিত্বেও এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের প্রধান মো. ছায়েদুজ্জামান।
পাকুন্দিয়া উপজেলা কৃষি সম্প্রসাধারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হামিমুল হক সোহাগের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা কৃষি অফিসার মো. নূর ই আলম, স্থানীয় কৃষাণী আলেয়া পারভীন, সালমা বেগম ও কৃষক শাহজাহান রেনু প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পরিকল্পনা কমিশনের ফসল উইং এর যুগ্ম প্রধান ফেরদৌসী আক্তার ও উপপ্রধান মোহাম্মদ সোলায়মান, কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা-৮ শাখার উপসচিব সুষমা সুলতানা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিরিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রকল্প পরিচারক মো. জিয়াউর রহমান প্রমুখ।