কয়রা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এক মাসিক সভা গতকাল ১৯ জানুয়ারী বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় মাদকদব্র্য নিয়ন্ত্রন, বাল্য বিবাহ প্রতিরোধ, সুন্দরবনের হরিণ নিধন ও বিষ দিয়ে মাছ শিকার বন্ধে করনীয় বিষয় সহ উপজেলার সার্বিক আইনশৃঙলার উপর আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এস এম শফিকুল ইসলাম, সহকারি কমিশনার (ভুমি) এম সাইফুল্লাহ, কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম.এস দোহা (বিপিএম), উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেশ কুমার সানা ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম। এতে আরও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আলহাজ¦ আব্দুল্যাহ আল মাহমুদ, আলহাজ¦ সরদার নুরুল ইসলাম কোম্পানি, জিয়াউর রহমান জুয়েল, প্রভাষক শাহনেওয়াজ শিকারী, আছের আলী মোড়ল, আলহাজ¦ আঃ সামাদ গাজী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, প্রেসক্লাবের সহ-সভাপতি সদর উদ্দিন আহমেদ, বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম প্রমুখ।