খুলনার ডুমুরিয়ায় একটি গাভী জোড়া লাগানো বাছুরের জন্ম দিয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার ভদ্রদিয়া গ্রামে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের ভদ্রদিয়া গ্রামের জনৈক আবু তালেবের একটি গাভীর দু'টি বাছুর এক সাথে জোড়া লাগানো অবস্থায় জন্ম হয়েছে। বাছুরের দু'টি মাথা, দু'টি লেজ,আটটি পা, দু'টি কান এবং একটি মলদ্বার রয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত বাছুর দু'টি বেঁচে ছিল।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আরশাফুল কবির বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে এটি অপারেশন করা ব্যয় বহুল। তাছাড়া কোন জেলা বা উপজেলাতে এ অপারেশনের মেশিন নেই। ঢাকার বঙ্গবাজারে সেন্টার ভেটেনারী হসপিটালে এটি অপারেশন করা হয়।