ডুমুরিয়ায় নাছিমা বেগম (৫৫) নামের এক নারী কে মারপিট ও ভয়ভীতি দেখিয়ে ছিনিয়ে নিয়ে যাওয়া একটি গাভি উদ্ধার করেছে থানা পুলিশ। ভূক্তভোগী নারীর থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানা গেছে, টাকা লেন-দেনের ঘটনায় পূর্বশত্রুতার জেরে গত ৯ জানুয়ারী উপজেলার খরসন্ডা গ্রামের খালেক মোল্যার ছেলে শামিম (৪০)ও সুমন (৩৫) তাদের হাতে থাকা লাঠি সোঠা নিয়ে ঘটনার দিন সকাল ১০টার দিকে ভুক্তভোগীর বাড়িতে ঢুকে হামলা চালিয়ে এলোপাতাড়ি মারপিট করে। এ সময় তারা অশ্লীল ভাষায় গালাগালি করে বলে 'তোর স্বামী ও তোর ছেলে আমাদের কাছ থেকে টাকা নিয়েছে। টাকা দিতে বল। না হলে তোকে দেখে নেবো' বলে বিবাদীগন বৃদ্ধাকে হাতে পায়ে পাজর সহ শরিরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটাইতে থাকে। একপর্যায়ে নাছিমা তাদের পা জড়িয়ে ধরে। তারপরও তাকে পিটাতে থাকে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও তার নিকট আত্মীয় এসে আহত নারিকে উদ্ধার করে। এ সময় বিবাদীরা নাছিমার গোয়াল ঘরে থাকা একটি কালো মেটে রংঙের গাভি জোর করে নিয়ে তাদের বাড়িতে বেঁধে রাখে। যার আনুমানিক মুল্য ১ লক্ষ টাকা। মারপিটে মাটিতে লুটিয়ে পড়লে বৃদ্ধার বোন শামীমাসহ ২/৩ জন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সুমন হুমকি দিয়ে বলেন, 'আজকে তোকে ঘরের মধ্যে ফেলে মারলাম কেউ আমাদের কিছুই করতে পারল না। তুই এবং তোর স্বামী গরু আনতে গেলে তোদের দেখে ছাড়বো'। ভুক্তভোগী জানায়,তার ছেলে গোলাম রসুল ভাটায় কাজ করার জন্য শামীম ও সুমনের কাছ থেকে ৩০ হাজার টাকা অগ্রিম নেয়। ইট ভাটায় ৩ মাস কাজও করেছে তারা।
ঘটনা প্রসংগে অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম জানান,গাভিটি উদ্ধার করে ভুক্তভোগী নাছিমা বেগমের কাছে দেয়া হয়েছে। আর বিবাদীদের কাছে নেয়া টাকা ফেরৎ দিতে বলা হয়েছে।