রূপসা উপজেলা পরিষদের নবাগত নির্বাহী অফিসার কহিনুর জাহান ১৭ জানুয়ারি বেলা ৩টায়। পূর্ব রূপসাস্থ শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমীন ও শহীদ বীর বিক্রম মহিবুল্লাহর মাজারে পুস্পস্তবক অর্পন করেছেন। পুস্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া কামনা করা হয়। এ-সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দীন বাদশা, সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন, কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, এলজিইডি প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, থানার ওসি তদন্ত মো. সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবদুল মজিদ ফকির, রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আল মাহমুদ প্রিন্স, রূপসা অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. বেনজীর হোসেন, সাংবাদিক আবু হারুনার রশিদ ও মোস্তাফিজুর রহমান। দোয়া পরিচালনা করেন, সিএন্ডবি জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. আবু মুসা।