কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চারিপাড়া রানুর বাড়ী থেকে মস্তুফা মিয়ার বাড়ি পর্যন্ত গ্রামীণ অবকাঠামো ইটের রাস্তা সরকারি বরাদ্দ ও চেয়ারম্যানে যৌথ অর্থায়নে ৩৯০ ফুটের কাজ শুরু হয়েছে মঙ্গলবার থেকে। এর মধ্যে গ্রামীণ অবকাঠামো সরকারি বরাদ্দ ২১৪ ফুট যার ব্যয় ধরা হয়েছে ১ লক্ষ ৩৬ হাজার টাকা এবং আচমিতা ইউপি চেয়ারম্যান মোঃ মতিউর রহমান মতি বাকী ১৫৬ ফুট এর কাজ নিজ অর্থায়নে করছেন এলাকাবাসীর সুবিধার্থে। আচমিতা ইউপি চেয়ারম্যান মোঃ মতিউর রহমান মতি এই প্রতিবেদককে বলেন, গত এক বছর তিনি লক্ষ লক্ষ টাকার কাজ করেছেন। বাকী চার বছর আচমিতা ইউনিয়নের কোনো রাস্তায় তিনি কাঁচা রাখবেন না বলে উল্লেখ করেন।