বাগেরহাটের মোল্লাহাটে ২০২২-২৩ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় চুনখোলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুস সালামের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন পাল, এ ছাড়া উপস্থিত ছিলেন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, মেরিন ফিশারিজ কর্মকর্তা মোঃ রুমান সাব্বির, এস আই লিয়াকত আলী, মানবাধিকার কর্মী মনির মুন্সি, ইউপি সদস্য মোঃ কাওছার চৌধুরী, যুবলীগ নেতা রমজান শরীফ ও দুলাল সহ সংশ্লিষ্ট এলাকার মৎস্যজীবী, মৎস্যচাষী প্রমূখ।