পাবনার সুজানগরে কৃষকের ভাগ্য পরিবর্তন এবং কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনার লক্ষে বারি সরিষা-১৪ প্রদর্শনীর উপর এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং রবি/২০২২-২০২৩ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার দুলাই ইউনিয়নের চিনাখড়া-আন্ধারকোট গ্রামের একটি মাঠে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মোঃ সাইফুল আলম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা ও দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম। কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক মোঃ আজিজুল ইসলাম। অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোঃ রোকনুজ্জামান, উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কানিজ ফারজানা, আ.লীগ নেতা আবদুল জলিল বিশ্বাস, সাইদুর রহমান, রায়হান উদ্দিন ও সাইফুল ইসলাম। পরে অতিথিবৃন্দ সরিষা প্রদর্শনীর মাঠ এবং মাঠের পাশের ভ্রাম্যমাণ মৌ-চাষ খামার পরিদর্শন করেন।