কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগমারায় বিএনপির উদ্যোগে ১০ দফা দাবি ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সোমবার রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মসূচি পালন করা হয়। দুপুরে উপজেলা সদর ভবানীগঞ্জ গোডাউন মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে এক সভায় মিলিত হয়।
এতে ভবানীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আকতারুজ্জামান বল্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গণিপুর ইউপি চেয়ারম্যান অ্যাড.মনিরুজ্জামান রঞ্জু। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য বিএনপি নেতা শাহিন রেজা শাহিন, শহিদুজ্জামান মুকুল, রাশেদুল হক ফিরোজ, আবদুর রউফ হিটলার, ইউসুফ আলী, মামুনুর রশিদ মামুন, মোজাম্মেল হক, আজিজার রহমান, আবদুল মতিন, আলিমুদ্দিন, ভবানীগঞ্জ পৌর বিএনপিন সদস্য সচিব মোজাম্মেল হক ড্রাগন, সাবেক সাধারন সম্পাদক জিল্লুর রহমান, অধ্যাপক মেজবাহুল হক দুলু, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আবদুল মালেক মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন, রকিবুল ইসলাম সিদ্দিক, যুবদল নেতা রুস্তম আলী, নিশান, ভবানীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক শাহিনুর ইসলাম শাহিন, কৃষক দলের আহ্বায়ক মীর মাসুদ, সদস্য সচিব আবদুল মালেক, পৌর কৃষক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন, সদস্য সচিব মোজাফফর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, সদস্য সচিব মেহেদী হাসান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাহাবুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম গাজি, সদস্য সচিব ডিএম শাহিন, তাহেরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফ আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহব্বত ইসলাম, সদস্য সচিব উজ্জ্বল হোসেন, জিয়া মঞ্চ জেলা সম্পাদক রাজু আহমেদ, মৎসজীবী দলের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।