শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজনের পাশাপাশি কচুয়ায় পিঠা উৎসব উপলক্ষে বাধাল ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজন করা হয়েছে গ্রামীণ পিঠা মেলার।বাঁধাল ইউনিয়ন আওয়ামীলীগ,ইউনিয়ন পরিষদ ও সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে ৭ নং বাঁধাল ইউনিয়ন পরিষদ মাঠে এ মেলার আয়োজন চলছে। মেলায় নাগরদোলা সহ বিভিন্ন ধরনের পসরা নিয়ে বসেছে দোকানিরা। প্রদর্শনী করা হছেছে বিভিন্ন ধরনের দেশি-বিদেশি পিঠা চলছে বিক্রিও।গত ১০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করা হয়। মেলা চলবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত। মেল আকর্ষণীয় করতে সন্ধ্যায় আলোচনার পাশাপাশি চলছে সাংস্কৃতিক কর্মসূচি। মেলার সার্বিক পরিচালনায় রয়েছে বাঁধাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকিব ফয়সাল অহিদ।