নেত্রকোনার দুর্গাপুর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমীর আয়োজনে ১৩ জানুয়ারী শুক্রবার দুপুরে হাজং সম্প্রদায়ের দু-দিনের দেউলী উৎসব’র উদ্বোধন করা হয়। উৎসব কার্যক্রমের উদ্বোধন করেণ সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মোঃ আবুল মনসুর।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ’র সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্যদেন একাডেমীর পরিচালক সুজন কুমার হাজং। প্রধান অতিথির বক্তব্যদেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মোঃ আবুল মনসুর। অন্যান্যের মধ্যে বক্তব্যদেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব সুব্রত ভৌমিক,পুলিশ সুপার ফয়েজ আহমেদ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ সামসুর রহমান ভিপি লিটন, প্রখ্যাত গীতিকবি হাসান মতিউর রহমান,চলচিত্র নির্মাতা ও গীতিকবি হাসিবুর রেজা কল্লোল, একাডেমীর সাবেক পরিচালক সরদিন্দু সরকার স্বপন। এ ছাড়া সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ সোহরাব হোসেন তালুকদার, সদ্যবিদায়ী প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক সহ অনান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে একাডেমীর শিল্পীগনের সমন্নয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।