রংপুরের তারাগঞ্জে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, সচিব ও গ্রাম পুলিশদের সাথে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে রংপুরের স্থানীয় সরকারের উপ-পরিচালকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে তারাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) মোছাঃ জিলুফা সুলতানা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদা সুলতানা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম ছাইদেল কাওনাইন, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াছমীন, কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার, হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান কুমারেশ রায়, ইকরচালী ইউপি চেয়ারম্যান ইদ্রিস উদ্দিন, আলমপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল, সয়ার ইউপি চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলট প্রমূখ।