চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় কুমিল্লাগামী বোগদাদ বাস চাপায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছে। ১০ জানুয়ারি মঙ্গলবার দুপুর ২ টায় ওই সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শাহরাস্তি উপজেলার নোয়াগা গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে জাহিদ হোসেন (২৫) এবং আরোহী কুমিল্লার লাকসাম উপজেলার দামাতিয়া গ্রামের জাবেদ হোসেন মারা যায়। দুর্ঘটনার পরই কুমিল্লাগামী বোগদাদ বাস (ঢাকা মেট্রো ব-১৫-১৫৯৮৬২) চালক ও তার সহযোগী গাঁ ঢাকা দেয়।
এ ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।