খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সমস্যা সমাধানের লক্ষে ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেল ৫ টায় মহারাজপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে মাদারবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যায়লয়ে মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য জামাল ফারুক জাফরীনের সভাপতিত্বে ওই ওয়ার্ড সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ-আল মাহমুদ। ওই সভায় আরও বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান আ খ ম তমিজ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা শওকাত হোসেন গাজী, ইউপি সদস্য মাসুদুর রহমান, আবু সাইদ, আমেনা খাতুন প্রমুখ। এ সময় ওয়ার্ডবাসী তাদের ওয়ার্ডের বিভিন্ন সমস্যার কথা চেয়ারম্যানের কাছে তুলে ধরেন। চেয়ারম্যান তা সমাধানের আশ্বাস প্রদন করেন।