ফুলতলা উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী’র ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে রোববার বিকালে ফুলতলা উপজেলা স্বাধীনতা চত্ত্বরে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর -রশীদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, সহ সভাপতি বিএমএ সালাম, যুগ্ন সম্পাদক কামরুজ্জামান জামাল, এ্যাড. তারিক হাসান মিন্টু, খালেদিন রশিদি সুকর্ণ।
ফুলতলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরার পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহুমের সহধর্মীনি বিলকিস আক্তার ধারা, ফুলতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা, কে এম জিয়া হাসান তুহিন, বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, আবু তাহের রিপন, শেখ রওশন আলী, জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, শেখ আফসার আলী, মোশারফ হোসেন মোড়ল, আলী আজম মোহন, সরদার আলাউদ্দিন, ইসমাইল হোসেন বাবলু, বিএম শাহাদাত হোসেন, শাহিদুল মোল্যা, শাহবাজ মোল্যা, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, এসকে আলী ইয়াছিন, শহিদুল্লাহ প্রিন্স, আশরাফুল আলম কচি, রবিউল ইসলাম, এসকে মিজানুর রহমান, রবিন বসু, সৈয়দ তুরান, বেগম শামসুন্নাহার, শাপলা সুলতানা লিলি, মোঃ ইদ্রিস গাজী, সাদ্দাম হোসেন প্রমুখ। পরে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি ফজলুল করিম।