পাবনার ঈশ্বরদীতে ইট বোঝাই পাওয়ার ট্রলির ধাক্কায় আবদুস সাত্তার নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে নয়টার দিকে উপজেরার সাহাপুর ইউনিয়নের তিলকপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুস সাত্তার উপজেলার মুলাডুলি ইউনিয়নের প্রতিরাজপুর গ্রামের আতোবার খানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ইট বোঝাই পাওয়ার ট্রলি ঈশ্বরদী শহরের দিকে আসার পথে বিপরীত দিক হতে আসা মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল আরোহী আবদুস সাত্তার ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতের মৃতদের উদ্ধার করা হয়েছে।