খুলনার পাইকগাছার পল্লীতে স্কুল ছাত্রী ধর্ষণ ঘটনায় স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। মামলার একমাত্র আসামীকে দ্রুত গ্রেপ্তার ও চার্জশিট প্রদানের দাবিতে এলাকাবাসীবৃৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর নিকট স্মারকলিপি প্রদান করে। উল্লেখ্য উপজেলার সোলাদানা ইউনিয়নের আমুরকাটা গ্রামের জৈনক দিনমজুরের সপ্তম শ্রেণি পড়-য়া স্কুলছাত্রীকে একই এলাকার প্রতিবেশি মুদি ব্যবসায়ী বিভিন্ন প্রলোভন ও ভয় দেখিয়ে ধর্ষণ করে মর্মে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। ভিকটিমের মা বাদি হয়ে আমুরকাটা গ্রামের মৃত কালিপদ মন্ডলের ছেলে খোকন মন্ডল (৫২) কে একমাত্র আসামি করে গত ২৭ ডিসেম্বর থানায় জিআর ৩৫১/২২ নং মামলা করেন। ভিকটিমের মা বলেন আমরা গরীবও দরিদ্র পরিবার। জীবিকার তাগিদে গত প্রায় দুই মাস আমরা স্বামী-স্ত্রী এলাকার বাহিরে ছিলাম। এ সুযোগে প্রতিবেশী মুদি ব্যবসায়ী তিন সন্তারের জনক খোকন মন্ডল খাবার ও টাকার প্রলোভন দেখিয়ে এবং বিভিন্ন ধরনের ভয় দেখিয়ে আমার স্কুল পড়-য়া কন্যাকে দেড় মাসের ব্যবধানে শারীরিক সম্পর্কের নামে একাধিকবার ধর্ষণ করে। আমি গত ২৬ ডিসেম্বর বাড়িতে এসে বিষয়টি জানতে পারি এবং এর পরপরই থানায় মামলা করি। কিন্তু মামলার একমাত্র আসামি এখনো আটক না হওয়ায় আমরা খুব টেনশন এবং ভয়ের মধ্যে আছি। থানার ওসি জিয়াউর রহমান জিয়া জানান, তারা যখনই থানায় এসেছে আমি সাথে সাথে মামলা নিয়েছি এবং ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করেছি। এটা নিয়ে এলাকায় অনেক আলোচনা হওয়ায় আসামি আগেই থেকেই এলাকা থেকে পালিয়ে যায়। তবে পুলিশের পক্ষ থেকে আসামি কে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন