রূপসার দেবীপুর এলাকায় বিষাক্ত স্প্রে মেরে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীদের ছেলে পার্থ দেব নাথ অজ্ঞাতনামা লোকদের বিরুদ্ধে রূপসা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তারিখ-০৫/০১/২০২৩ইং। লিখিত অভিযোগে বলা হয়েছে, অজ্ঞাতনামা কিছু লোক ৪ জানুয়ারি বুধবার রাত সাড়ে ৯টার দিকে রূপসার নৈহাটী ইউনিয়নের দেবীপুর এলাকায় বসত বাড়িতে পঞ্চানন দেব নাথ (৭০) ও তার স্ত্রী কমলা দেবনাথ (৬০) সজাগ থাকাবস্থায় বাহির থেকে বিষাক্ত স্প্রে করার ফলে তারা অজ্ঞান হয়ে যায়। ওই সময় অজ্ঞান কারীরা গেটের তালা ভেঙ্গে তারা ভিতরে প্রবেশ করে। ঘরের ভিতর থাকা নগদ ৫৬ হাজার টাকা, আড়াই ভরি স্বর্নলংকার ও গুরুত্বপূর্ন কাগজপত্রাদী এবং অন্যান্য মূল্যবান সামগ্রী যাহার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। ওই সময় ভুক্তভোগীর ছেলে পার্থ দেব নাথ চাকুরীজনিত কারণে মাদারীপুর ছিলেন।
বিষাক্ত স্প্রে করার ফলে ভুক্তভোগী স্বামী ও স্ত্রী দুজনই অজ্ঞান অবস্থায় পরেরদিন সকাল ৯ টা পর্যন্ত পড়ে থাকে। পরে ওইসময় বাড়ীর আশপাশের প্রতিবেশীরা এসে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ধরনের ঘটনা পূর্বে আশপাশে এর আগে কয়েক বার হয়েছে বলে অভিযোগ রয়েছে। এঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার জীবনের নিরাপত্তার অভাববোধ করছে। বিষয়টি সু-বিবেচনা পূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন ও ক্ষয়ক্ষতি থেকে পরিত্রান এবং পরিবার নিয়ে নিরাপদে বসবাস করতে পারে প্রশাসনের প্রতি জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।