সেনবাগ পৌরসভা ও উপজেলার নয়টি ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের লক্ষে শুক্রবার বিকালে সেনবাগ উপজেলা আওয়ামী লীগের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
সেনবাগ উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নোয়াখালী -২ (সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনের স্থানীয় এমপি আলহাজ্ব মোরশেদ আলমের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমেদ চৌধুরী, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ডমুরুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন কানন, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, ছাতারপাইয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা খুরশিদ আলম, কেশারপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেলাল হোসেন ভূঁইয়া, ডমুরুয়া ইউনিয়নের সাহাব উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
সভায়- সেনবাগ পৌরসভা ও উপজেলার সকল ইউনিয়নের জানুয়ারি মাসের মধ্যেই নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।