রাজশাহীর বাঘায় নাশকতা মামলায় ওয়াজেদ আলী নামের এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওয়াজেদ আলী উপজেলার জোতরাঘব গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও বাজুবাঘা ইউনিয়ন জামায়াতের সভাপতি।
জানা যায়, ২০২২ সালের ৩ নভেম্বর নাশকতার পরিকল্পনার করছিল। ওই সময় তার কাছে থেকে জামায়াতের দলীয় বই, সদস্য ফরম, অর্থ আদায়ের রশিদ বহি উদ্ধার করা হয়। এ অভিযোগে এসআই শাহরিয়ার বাদি হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় সে ওয়ান্টেভূক্ত আসামি ছিল। ওয়াজেদ আলী পাইকপাড়া উচ্চবিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক বলে জানা গেছে।
এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আবদুল করিম জানান, গ্রেপ্তার ওয়াজেদ আলীকে শুক্রবার (৬ জানুয়ারী) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।