বুধবার সকালে নিকলী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের জাতীয়, দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আনন্দ র্যালিটি নিকলী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ আরিফ মিয়া নেতৃত্বে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক সহ ছাত্রলীগ নেতা সাইদ মাহমুদ আকাশ, কিবরিয়া হোসেন, আল-কায়েস সবুজ, রায়হান, নাবিল সরকার, রবিন আল হাসান, ফয়সাল, জয়নাল আবেদীন, হাসান মাহমুদ সানি সহ অনেক নেতৃবৃন্দ।