বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনার ডুমুরিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি ও ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদ শেখ কবিরুল ইসলাম এর ২২তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক গোবিন্দ ঘোষ। সভায় অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা কামাল খোকন,সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ,উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ারদার,শেখ নাজিবুর রহমান। আরো বক্তব্যদেন আ'লীগ নেতা কাজি আলমগীর,সরদার আবদুল গনি,প্রতাপ কুমার রায়,রেজাউল ইসলাম গোলদার,যুবলীগ নেতা এ্যাড,আশরাফুল আলম রাজু,শেখ ইকবাল হোসেন,রবিউল ইসলাম আন্টু,ছাত্রলীগ নেতা খান বাসার,শেখ মাসুদ রানা প্রমূখ। শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাও: আবদুল গফুর।