রাজশাহীর বাঘায় ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গরীবদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারী) বিকালে শোভা যাত্রা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাঘা মডেল উচ্চবিদ্যালয় মাঠে কম্বল বিতরণ, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি সোহানুর রহমান সোহাগ। সাধারণ সম্পাদক নাজমুল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সিনিয়র সদস্য মাসুদ রানা তিলু, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদীক কবির, মনিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক আশিক জাবেদ, বাঘা শাহদৌলা কলেজ শাখা ছাত্রলীগ নেতা জাহিদ হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা শান্ত শেখ, পাকুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা শিমুল হোসেন, বাজু বাঘা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিম আহমেদ স্বদেশ প্রমুখ। উপস্থিত ছিলেন মনিগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম, গড়গড়ি ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা যুবলীগের সহ-সভাপতি তসিকুল ইসলাম।