খুলনার ডুমুরিয়ায় এক ভূমিহীন-গৃহহীন পরিবার আশ্রায়ন প্রকল্পের ঘরের দলিল পেয়েও দখল পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভূক্তভোগী পরিবার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ, মঙ্গলবার সরেজমিনে যেয়ে এবং সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,মুজিব বর্ষ উপলক্ষে প্রধান মন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্যে. ০২ শতাংশ জমির উপর পাঁকা ঘর নির্মাণ করে বরাদ্ধ দিয়েছেন।তারই অংশ হিসেবে ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শান্তি নগরে আশ্রায়ন প্রকল্পে ৭৬টি ঘর নির্মাণ করে ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে দলিল সম্পাদন করে তা হস্তান্তর করা হয়। এরইমধ্যে রামকৃষ্ণ পুর গ্রামের হতদরিদ্র দিনমজুর দিবাষীশ সাহাকে একটি ঘর বরাদ্ধ দেয়া হয়। যার দলিল নং ৬৪১/২১, সম্পাদনের তারিখ ২১ জানুয়ারী ২০২১ ইং। অথচ দু'বছর অতিবাহিত হলেও দিবাষীশ সাহা তার ঘর বুঝে পায়নি।ঘর বুঝে পেতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্হানীয় জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরলেও কোন প্রতিকার পাচ্ছেন না।গত ২০ডিসেম্বর দেয়া অভিযোগে বলা হয়েছে স্হানীয় কতিপয় প্রভাবশালী জনপ্রতিনিধি এবং সরকার সমর্থিত রাজনৈতিক নেতা-কর্মীর ছত্র ছায়ায় অন্তত ১২টি ঘরে বৈধ দলিলপত্র ছাড়াই কিছু পরিবার অবৈধভাবে ঘর দখল করে বসবাস করছে। নাম প্রকাশে অনিচ্ছুক আশ্রায়ন প্রকল্পের কয়েকজন বাসিন্দা জানান, ৭৬টি ঘরের মধ্যে অন্তত তিন ভাগের এক ভাগ পরিবার ঘর বরাদ্ধ পেলেও তারা এখানে বসবাস করেন না। তাদের অন্যত্র নিজস্ব বাড়িঘরে বসবাস করেন। তবে তারা তালা লাগিয়ে ঘর দখলে রেখেছেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যাবস্হা নিব