মঙ্গলবার (৩ জানুয়ারী) সকাল ১১ টায় খুলনা-৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মূর্শেদী তাঁর নিজস্ব অর্থায়নে দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মূর্শেদী। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আলী রেজা বাচা,দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও এমপি প্রতিনিধি মোঃ সেলিম মল্লিক, দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, সেনহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, বারাকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী সাহাগীর হোসেন পাভেল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ মোল্লা, গাজী জাকির হোসেন, খান হাবিবুর রহমান বিপুল, মোঃ মকবুল হোসেন, কেএম আসাদুজ্জামান, মোঃ মিজানুর রহমান, শাহ আলম খান, গাজী আজগর আলী, শেখ ইকতিয়ার হোসেন, গাজী আবদুর রউফ, চৌধুরী আঃ ওয়াদুদ, শেখ আনসার আলী, শেখ মঞ্জুর হোসেন, দিঘলিয়া উপজেলা যুব লীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, শেখ রিয়াজ হোসেন, শেখ ইয়াজুল ইসলাম, শেখ আলামিন, হাসান মাহমুদ রাকিব, সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, কেএম তৌহিদুজ্জামান, গাজী ইমরান হোসেন, মোল্লা মিরাজুল ইসলাম, মোল্লা মনির হোসেন, রুবেল সরদার, আবু সুফিয়ান, আলী বাকের প্রিন্স প্রমুখ।
প্রধান অতিথি এ সময় দিঘলিয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও সেনহাটি হিন্দু কল্যাণ পরিষদ নেতৃবৃন্দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। তিনি দিঘলিয়া দারুলউলুম মাদ্রাসা ও এতিমখানা এবং মহেশ্বরপুর এতিমখানার ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। অতঃপর তিনি গাজীরহাট ইউনিয়নের ডোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্ভোদন অনুষ্ঠানে যোগ দেন। এরপর তিনি গাজীরহাট ইউনিয়নের হাজী নৈমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষক-অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন।