দাকোপ সদর চালনা পৌর এলাকায় মোটর সাইকেলের চাকায় পিষ্ট হয়ে পারুল বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। মোটর সাইকেলসহ ঘাতক পলাতক। ময়না তদন্তের জন্য পুলিশ লাশ হেফাজাতে নিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বেলা ১১ টার দিকে পৌরসভার ৭ নং ওয়ার্ড পারচালনা আদদ্বীন অফিসের সামনের রাস্তায় ভিকটিম বৃদ্ধা তার নাতিকে সাথে নিয়ে হাটার সময় এই দূর্ঘটনা ঘটে। সাথে থাকা নাতি সেজুতি বিশ্বাস জানায়, চালনা বৌমার গাছতলার দিক থেকে আসা ৩টি মোটর সাইকেলের মধ্যে সামনে থাকা গাড়ীটি আমার ঠাকুরমাকে সামনের চাকায় বাধিয়ে টেনে হিছড়ে বেশ কিছু দূর নিয়ে যায়। দূর্ঘটনার পর ঘাতকরা গাড়ী নিয়ে পালিয়ে যায়। এলাকাবাসীর সহযোগীতায় তাকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। জানা গেছে নিহতের মাথায়সহ শরীরের বিভিন্ন জায়গায় রক্তাত্ব জখম হয়েছে। এ ব্যাপারে দায়িত্বরত চিকিৎসক ডাঃ ইকবাল হোসাইন জানায়, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন। তাৎক্ষনিক দাকোপ থানা পুলিশ লাশটি হেফাজাতে নিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। নিহতের পুত্র বিজন বিশ্বাস তার মায়ের মৃত্যুর জন্য দায়ীদের দৃষ্টান্ত মূলক শাস্থির দাবী জানিয়ে বলেছেন একজন জীবিত মানুষকে গাড়ীতে বাধিয়ে কিভাবে ১০০ হাত টেনে হেছড়ে নেওয়া হল ?
অভিযুক্ত বাধন দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খানের নাতি। এ দিকে ঘটনার পর পরই পুলিশ অভিযুক্তদের ধরতে পানখালী ফেরীঘাটসহ বিভিন্ন এলাকায় অভিযানে যায়। কিন্তু ততক্ষনে তারা ওই ঘাট পার হয়ে খুলনা অভিমূখে পালিয়ে গেছে বলে একটি সুত্র জানিয়েছে। সম্প্রতি চালনা পৌর এলাকায় প্রভাবশালী পরিবারের সন্তানদের বেপরোয়া গাড়ী চালানোর ঘটনায় পথ চারিরা আতংকিত। কখন তারা পথচারিদের আঘাত করছেন আবার কখন নিজেরাই বড় ধরনের দূর্ঘটনার শিকার হয়ে মৃত্যু ঝুঁকিতে পড়ছেন। সর্বশেষ তথ্য জানতে চাইলে দাকোপ থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত জানায়, লাশ ময়না তদন্তের জন্য পুলিশ হেফাজাতে নেওয়া হয়েছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।