কয়রা উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত সোমবার সকাল সাড়ে ১০ টায় কয়রা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এম সাইফুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহজ¦ এসএম শফিকুল ইসলাম। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস। আরও বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, নির্বাচন কর্মকর্তা মোঃ হযরত আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশলী ইসতিয়াক আহমেদ, সমবায় কর্মকর্তা তানভির মাসুদুল হাসান প্রমুখ।