ডুমুরিয়া উপজেলা ইটভাটা শ্রমিক সমিতির এক জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় সমিতির সভাপতি মোস্তফা গাজীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির সাধারণ সম্পাদক সহিদ গাজী সংগঠন পরিপন্হি ও শ্রমিকদের স্বার্থ বিরোধী কার্যাকলাপে লিপ্ত থাকায় তার প্রতি অনাস্হা জ্ঞাপন করে তাকে সংগঠন থেকে অব্যহতি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
এ ছাড়া বিগত বছরে ইটভাটা মালিকদের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী শ্রমিকদের ন্যায্য মজুরী না দেয়ায় সভায় ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় নেতৃবৃন্দ বলেন,দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারণে ইটভাটা শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে। মজুরী বৃদ্ধি না হলে পরিবার-পরিজন নিয়ে আমাদের পথে নামতে হবে। তাই শ্রমিকদের মজুরী বৃদ্ধির দাবী নিয়ে উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ও স্হানীয় সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দসহ অন্যান নেতৃবৃন্দের সাথে সাক্ষাতের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যানের মধ্যে বক্তব্যদেন ফরহাদ হোসেন,রহমতুল্লাহ,হাবিবুর শেখ,আব্দুল্লাহ শেখ,সোবান শেখ, আমিনুর রহমান,পীর আলী, রাসেদুল ইসলাম,জাহিদুর রহমান প্রমূখ।