খুলনার ডুমুরিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের ৩১ শয্যার পুণ:নির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি প্রধান অতিথি হিসেবে ভবন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন। উপজেলা স্বাস্হ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা:শেখ সুফিয়ান রোস্তম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা। এ সময় স্বাস্হ্য কমপ্লেক্স এ কর্মরত চিকিৎসকবৃন্দ,ভবন নির্মাণের ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্হিত ছিলেন। এ প্রসঙ্গ ডা: সুফিয়ান রোস্তম জানান, হাসপাতালের পুরাতন ভবন ভেঙ্গে সেখানে প্রায় ৯কোটি টাকা ব্যয়ে ৬ তলা ভিত্তির উপর ৩ তলা ভবন নির্মিত হয়েছে। ৩১ শয্যার ভবনটির তৃতীয় তলায় ৪টি ওয়ার্ড ও ৪ টি কেবিন এবং দো'তলায় অফিস রুম ও অপারেশন থিয়েটার থাকবে।