মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) কর্তৃক বেসরকারী উন্নয়ন সংস্থা নিউসানকে খুলনা জেলায় ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিক অনুমোদন প্রদান করা হয়েছে। সোমবার ২রা জানুয়ারি মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর এক্সিকিউটিভ ভাইস-চেয়ারম্যান মো. ফসিউল্লাহ নিউসান সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রায় সমীর কুমারের হাতে এই অনুমোদন তুলে দেন। ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমআরএ এর নির্বাহী পরিচাক হুমায়ন কবির, লাইসেন্স, রেগুলেশন এ- ল’ শাখার পরিচালক মো. জিল্লুর রহমান সহ অন্যান্য পরিচালক, উপ-পরিচালক, সিনিয়র সহকারী পরিচালক ও সহকারী পরিচালক বৃন্দ। ওই অনুষ্ঠানে সারা দেশের ২১টি সংস্থাকে এমআরএ ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিক অনুমোদন প্রদান করেন। অনুষ্ঠানে ২১টি সংস্থার প্রধান নির্বাহীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর এক্সিকিউটিভ ভাইস-চেয়ারম্যান মো. ফসিউল্লাহ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ক্ষুদ্রঋণ কার্যক্রমের ভূমিকা ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং ক্ষুদ্রঋণ কার্যক্রমের অনুমোদন প্রাপ্ত সংস্থা সমূহ কিভাবে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করবে তার বিস্তারিত তুলে ধরেন। নিউসান সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রায় সমীর কুমার মনে করেন এই অনুমোদন প্রাপ্তির ফলে সংস্থা ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে দেশের দারিদ্রতা দূরিকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও টেঁকসই উন্নয়নে ভূমিকা রাখবে। উল্লেখ নিউসান পাইকগাছা লতা ইউনিয়নে এর প্রধান অফিস। দীর্ঘ প্রায় ১০ বছর ধরে এমআরএ অনুমোদনের জন্য অপেক্ষায় ছিলো।