খুলনা ৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মূর্শেদীর নিজস্ব অর্থায়নে “ পানতিতা আবদুস সালাম মূর্শেদী কওয়ামী মাদ্রাসা ও এতিম খানা”র সকল শিক্ষার্থীদের ও তেরখাদা উপজেলা মহিলা আলীগের নেতা কর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন খুলনা ৪ আসনের সাংসদের সহধর্মিনী ও ইনভয় গ্রুপের পরিচালক মিসেস সারমিন সালাম। ব্যক্তিগত সফরের অংশ হিসেবে গত সোমবার সকাল ১১টায় মোঃ শামসুর রহমান মিনার সভাপতিত্বে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রদান অতিথিও হিসেবে উপস্থিত ছিলেন মিসেস সারমিন সালাম। অনুষ্ঠান পরিচালনা করেন তেরখাদা উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এজিএম বাছিতুল হাবিব প্রিন্স। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত। তেরখাদা ইউনিয়ন আলীগের সেক্রেটারী আরিফ্জ্জুামান অরুন, স্থানীয় ইউপি সদস্য ইকরাম হোসেন, শরিফুল ইসলাম লিংকন মিনা প্রমুখ। পরবর্তীতে বিকেল ৪টায় উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতা কর্মীদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেরখাদা উপজেলা মহিলা আলীগের সভাপতি আনজুয়ারা আফজাল সুমি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস সারমিন সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, উপজেলা আলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান এফএম অহিদুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী ও উপজেলা আলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এজিএম বাছিতুল হাবিব প্রিন্স, উপজেলা মহিলা আলীগের সেক্রেটারী তাহেরা নয়ন, বারাসাত ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হাসিনা বেগম, আলীগ নেতা কাজী কামাল বাদশা ও এমপি পত্নীর সফর সঙ্গীরা নোমান উসমানী রিচি, শামসুল হক বাবু প্রমুখ।