রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর কর্মী সমার্থকরা বিজিবি টহল পিকআপে হামলা ও অগ্নিসংযোগ করে। ওই ঘটনায় দায়ের করা মামলায় কাউন্সিলর হারাধনকে একদিনের রিমান্ডে নিয়েছে মেট্রোপলিটন ডিবি পুলিশ। সোমবার দুপুরে মেট্রোপলিটন আদালতে ৫দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালতের বিচারক ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঘটনার পরপরই কাউন্সিলর হারাধনকে আটক করা হয়েছিল।
জানাগেছে, ২৭ ডিসেম্বর ভোট গ্রহণ শেষে আমাশু কুকরুল কেন্দ্রের ফলাফলকে কেন্দ্র করে টহল রত বিজিবি’র গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় মেট্রোপলিটন পরশুরাম থানায় অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা করা হয়। মামলাটি পরদিন ডিবিতে হস্তান্তর করা হয়। ডিবি পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হলে একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি ইন্সপেক্টর সালেহ আহমেদ পাঠান বিষয়টি নিশ্চিত করেন।