চাঁদপুরের সর্বজনশ্রদ্ধেয় চাঁদপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মরহুম আবদুল করিম পাটোয়ারীর জ্যেষ্ঠ সন্তান জননেত্রী শেখ হাসিনার স্নেহভাজন চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, একাত্তরের রণাঙ্গনের
বীর মুক্তিযোদ্ধা, আবু নঈম পাটওয়ারী দুলালের ৬৭ তম শুভ জন্মদিন উপলক্ষে ১ জানুয়ারি তাকে চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান ও জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জন্মদিনের ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
দুলাল পাটোয়ারী চাঁদপুর জেলা আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারি এবং রাজপথের সংগ্রামী নেতা।অনেক পরিশ্রম করে দলকে সুসংগঠিত রেখেছেন এবং চাঁদপুরের সবগুলো আসন এখন আওয়ামীলীগের।
প্রিয় নেতা এই বীর মুক্তিযোদ্ধার জম্মবার্ষিকীতে নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ তাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।