খুলনার পাইকগাছায় মানবাধিকার সাংবাদিক ফোরাম (এমএসএফ) এর বার্ষিক সভা সম্পন্ন হয়েছে। রোববার (১জানুয়ারি) বিকালে পৌরসভার জেলা সুপার মার্কেটস্থ সাংবাদিক ফোরামের অস্থায়ী কার্যালয়ে বার্ষিকসভা শেষে কমিটি গঠন করা হয়েছে। উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে দৈনিক মুক্ত খবর ও দৈনিক কালান্তর স্টাফ রিপোর্টার এফএম বদিউজ্জামান সভাপতি ও দৈনিক আজকের দর্পন ও দৈনিক ভয়েজ অব টাইগার প্রতিনিধি আশরাফুল ইসলাম সবুজ কে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ঠ নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সিনিয়র সহ সভাপতি করা হয়েছে জাতীয় দৈনিক ভোরের পাতা উপজেলা প্রতিনিধি ও এফএনএস স্টাফ রিপোর্টার মহানন্দ অধিকারী মিন্টু, সহ-সভাপতি দৈনিক জন্মভূমি কপিলমুনি প্রতিনিধি তপন কুমার পাল, সহ-সভাপতি পাক্ষিক গনমিছিলের স্টাফ রিপোর্টার আব্রাহাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক খুলনার খবর শেখ খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি মো. জিয়াউদ্দীন নায়েব, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক ঢাকা প্রতিদিন প্রতিনিধি মো. মানছুর রহমান জাহিদ, কোষাধ্যক্ষ পাক্ষিক গনমিছিলের বিশেষ প্রতিনিধি দেব প্রসাদ মন্ডল (শিক্ষানবিশ আইনজীবি), দপ্তর সম্পাদক দৈনিক প্রজন্মের ভাবনা প্রতিনিধি উজ্জ্বল কুমার দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক সকালের সংবাদ প্রতিনিধি শাহাজামান বাদশা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পাক্ষিক গনমিছিলের উপজেলা প্রতিনিধি উজ্জ্বল কুমার দাশ, সামাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক প্রতিদিনের কথা ও দৈনিক তথ্য কপিলমুনি প্রতিনিধি একে আজাদ, ধর্ম বিষয়ক সম্পাদক অপরাধ তথ্য চিত্রের মো. মুজিবুর রহমান মল্লিক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পাক্ষিক গনমিছিলের ইনফরমার হেকিম এসএম খলিলুর রহমান। এ ছাড়া কার্যকরী কমিটির সদস্যরা হচ্ছেন, দৈনিক সংগ্রাম প্রতিনিধি এসএম ফিরোজ আহম্মেদ, দৈনিক করোতোয়া প্রতিনিধি ইয়াউর রহমান, দৈনিক কাফেলা প্রতিনিধি সোহাগ পান্না অজিয়ার, দৈনিক খুলনা টাইমসের কপিলমুনি প্রতিনিধি ইকবাল হোসেন, দৈনিক সংযোগ প্রতিদিন প্রতিনিধি আবু মুছা, পাক্ষিক গনমিছিল নিজস্ব প্রতিবেদক জিএম জাকির হোসেন মিন্টু, দৈনিক জাহানাবাদ প্রতিনিধি মো.আবু ইসহাক, দৈনিক আমাদের বার্তা প্রতিনিধি আসাদুজ্জামান মিঠুন, দৈনিক গ্রামের কন্ঠ প্রতিনিধি এসএম জালাল হোসেন সহ বেলাল হোসেন, স্বপন কুমার সরদার ও রুহুল আমিন ঢালী। মানবাধিকার সাংবাদিক ফোরামের নবনির্বাচিত সভাপতি এফএম বদিউজ্জামান বলেন, উপকূলীয় এ উপজেলায় তৃনমূল পর্যায়ের মূলধারার সাংবাদিকদের অধিকার নিয়ে কথা বলার একটি প্টাটফর্ম হিসেবেই আমরা কাজ করবো। আমরা সংবাদকর্মীদের সমস্যা নিয়ে সকলে একযোগে ঐক্যমতের কণ্ঠস্বর হতে চাই। আশাকরি মানবাধিকার সাংবাদিক ফোরাম এ উপজেলার সমস্যা গুলো এই নেটওয়ার্কের মাধম্যে দেশব্যাপী ছড়িয়ে দিতে সক্ষম হবে। মানবাধিকার সাংবাদিক ফোরামের নবনির্বাচিত সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম সবুজ বলেন, অধিকার রক্ষায় আমরা স্বোচ্চার স্লোগান বুকে ধারণ করে সুন্দরবন সংলগ্ন উপকূলীয় জনপদ পাইকগাছার বিভিন্ন সমস্যা, সম্ভবনা, উন্নয়নের সংবাদ দেশবাসী ও সরকারের কাছে তুলে ধরতে মানবাধিকার সাংবাদিক ফোরাম আপষহীন ভাবে কাজ করে যাবে।