রোববার (১ জানুয়ারি) সকাল ১১ টায় দিঘলিয়া উপজেলার চন্দনীমহলস্থ রড মিল প্রাঙ্গণে দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবের আয়োজন করা হয়। দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. লুৎফর রহমান এর সভাপতিত্বে ও দিঘলিয়া উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সরদার মোঃ জিয়াউল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এম. এ আল মামুন,সেনহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সহসভাপতি ডাঃ সৈয়দ আবুল কাসেম, খুলনা মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এ্যাড. অচিন্ত্য কুমার দাস, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা কার্যকরী সদস্য মোঃ ইসমাইল খান টিপু। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রূপসা উপজেলার সভাপতি আবদুল ওয়াদুদ মোড়ল,জাতীয় যুব সংহতির খুলনা সহ-সভাপতি ও দিঘলিয়া উপজেলার সভাপতি বাবু সৌমিত্র কুমার দত্ত প্রমুখ।