রংপুরের গঙ্গাচড়ায় একটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ গাজাসহ সজীব নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি কাভার্ড ভ্যান চালকের আড়ালে মাদক কারবারির সাথে জড়িত। পুলিশ ওই মাদক কারবারির কাছ থেকে ২৭ কেজি শুকনো গাজা, একটি মুঠোফোনসহ কাভার্ড ভ্যান জব্দ করেছে।
রোববার (১ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে গঙ্গাচড়ার গজঘন্টা ইউনিয়নের মহিপুর-ময়ানাকুটি বাজার সংলগ্ন ওমর গ্রামে বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় রংপুর শহরগামী সড়কে একটি হলুদ নীল রংয়ের একটি কাভার্ড ভ্যান তল্লাশি করা হয়। এতে ওই কাভার্ড ভ্যানের ভিতরে বিশেষ কায়দায় রাখা ৭টি পোটলায় লাল পলিথিন ও কষ্টেপে মোড়ানো ২৭ কেজি শুকনো গাজা উদ্ধার করে পুলিশ।
এঘটনায় কাভার্ড ভ্যান চালক সজীবকে (২৮) আটক করা হয়েছে। আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে কাভার্ড ভ্যান চালকের পরিচয়ের আড়ালে মাদকের ব্যবসা করে আসছিল। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কবির মামুদ গ্রামে তার বাড়ি।
গাজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রংপুর জেলার সহকারী পুলিশ সুপার (গোয়েন্দা শাখা) মো. আশরাফুল আলম পলাশ জানান, থার্টি ফার্স্ট নাইট ও নতুন বছর উপলক্ষে মাদকের ব্যবহার রোধের জন্য বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিপুল মাদক উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির গঙ্গাচড়া থানায় মাদক বিরোধী আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানা