দিঘলিয়ার ফরমাইশখানা মোড়লপারা যুবসমাজের উদ্যোগে এক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (৩১ ডিসেম্বর) দিঘলিয়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ আকতার হোসেনের সভাপতিত্বে এলাকার বালির মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ফরমাইশখানার কৃতী সন্তান মোঃ হারুনর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নবি হোসেন। দিনব্যাপী ক্রীড়া শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি বিশেষ অতিথিগণ পুরষ্কার বিতরণ করেন।