খুলনার দিঘলিয়ার পানীগাতি গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার নির্দেশনায় একটা বিরল প্রজাতির (জবফ ঐবধফবফ অসধুড়হ ঞবৎঃষব) কচ্ছপ উদ্ধার করা হয়।উদ্ধারকৃত কচ্ছপটি বন বিভাগ খুলনাকে হস্তান্তর করা হবে।
বৃহস্পতিবার উদ্ধারকাজে অংশগ্রহণ করেন আলোর মিছিলের রেসকিউয়ার মহিউদ্দিন পারভেজ, হাসিবুর রহমান, মফিজুল মিনা, রাসেল কবির, আল আমিন।বন্যপ্রাণী ব্যাবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার মৎস্য বিশেষজ্ঞ ও বন কর্মকর্তা মফিজুর রহমান চৌধুরী স্যারের সার্বিক নির্দেশনায় অভিযানটি পরিচালনা করে খুলনা অঞ্চলের পরিবেশবাদী সংগঠন আলোর মিছিল। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী সকল প্রকার বন্যপ্রাণী ধরা, মারা, আটক, খাওয়া, প্রদর্শন আইনত দন্ডনীয় অপরাধ।