শরণখোলায় মুক্তিযুদ্ধের বিজয় মেলার মেজর জিয়াউদ্দিন মঞ্চে শনিবার রাতে মেজর জিয়াউদ্দিনের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মেজর জিয়াউদ্দিন স্মৃতি পরিষদ এ সভার আয়োজন করে।
রায়েন্দা সরকারি হাইস্কুল মাঠে মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুন্দরবন ৯নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার প্রায়াত মেজর জিয়াউদ্দিনের (অবঃ) ছোট ভাই যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্চু,বীরমুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হোসেন, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজমল হোসেন মুক্তা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, আওয়ামী লীগ নেতা মেজবাহ উদ্দিন খোকন, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, মেজর অবঃ জিয়াউদ্দিন স্মৃতি পরিষদের সভাপতি মোঃ জাকির হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, বীরমুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার, শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ ও কমরেড হারুন অর রশীদ প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে মুক্তিযুদ্ধ চলাকালে সুন্দরবন সাব-সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়াউদ্দিন আহমেদের কর্মময় জীবনের বিভিন্ন বিষয়ের উপর স্মৃতিচারণ করেন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন, পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ১৮ডিসেম্বর মুক্তিযুদ্ধের এ বিজয় মেলার উদ্বোধন করেন বাগেরহাট ৪ আসনের সংাসদ অ্যাডভোকেট আমিরুল আলম মিলন।