খুলনার পাইকগাছায় বিশাল জনসমাবেশে এমপি মো. আক্তারুজ্জামান বাবু বলেছেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে এদেশের মানুষ আওয়ামীলীগকে ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবে। বিদায়ী ইংরেজি বছরের শেষ মুহুর্তে উপজেলার বাণিজ্যিক নগরী কপিলমুনিতে মহান বিজয় দিবস উপলক্ষে বিশাল শোভাযাত্রা শেষে গণ সমাবেশে এ কথা বলেন। এমপি আরো বলেন, বিএনপি-জামাত জোট আন্দোলনের নামে দেশে অরাজক ও নৈরাজ্য সৃষ্টি করে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। দেশের ধারাবাহিক উন্নয়ন কর্মকা- বজায় রাখতে আওয়ামীলীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় টিকিয়ে রাখতে দলীয় নেতা-কর্মীদের তিনি ঐক্যবদ্ধ ভাবে সরকারের বহুমুখী উন্নয়ন কর্মকা- জনগণের কাছে তুলে ধরার নির্দেশনা প্রদান করেন। ৩১ ডিসেম্বর শনিবার শেষ বিকেলে কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির স্কুল এ- কলেজ থেকে হাজার-হাজার নেতা-কর্মী ও সমর্থকরা মিছিল সহকারে বাজার এলাকা প্রদক্ষিণ করে ধান্য চত্বরে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সহ-সভাপতি সমীরন কুমার সাধু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, অধ্যক্ষ ড. চয়ন কুমার, রাড়-লী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কপিলমুনির চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, লতার চেয়ারম্যান কাজল বিশ্বাস, গড়ইখালীর চেয়ারম্যান জিএম আ. ছালাম কেরু, চাঁদখালীর চেয়ারম্যান শাহজাদা মো. আবু ইলিয়াস, কয়রা মহেশ্বরীপুরের চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, প্যানেল মেয়র মাহাবুবুর রহমান রঞ্জু, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, উপজেলা আ.লীগের সাবেক সদস্য আরশাদ আলী বিশ্বাস, কপিলমুনি প্রেসক্লাব মাধারন সম্পাদক আ. রাজ্জাক রাজু, চাঁদখালীর সাবেক সাবেক ইউপি সদস্য আ. হালিম খোকন সহ বিভিন্ন ইউনিয়নের দলীয় ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।