চাঁদপুরের হাইমচর উপজেলার গাজীপুর ইউনিয়নে নৌকা প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন সবুজ।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় বেসরকারি ফলাফলে দেখা যায় আওয়ামী লীগের সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান গাজীকে ১০৭ ভোটে পরাজিত করে চেয়ারম্যান হয়েছেন শাহাদাত হোসেন সবুজ।
এ ইউনিয়নের ভোটার সংখ্যা ছিল ৩০৮৮ জন। সর্বমোট ৩টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, নৌকা প্রতীকে হাবিবুর রহমান গাজী পেয়েছেন ৯৫৫ ভোট ও মোটর সাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন সবুজ পেয়েছেন ১ হাজার ৬২ ভোট। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী হাবিবুর রহমান গাজী ও স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন সবুজেরর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। নৌকা প্রতিকের প্রার্থী ভোট পেয়েছেন ৯৫৫, স্বতন্ত্র প্রার্থী মোটর সাইকেল প্রতীক পেয়েছে ১০৬২ ভোট, আনারশ প্রতীকে পেয়েছে ৯১, ও ঘোড়া প্রতীক পেয়েছে ৩৮ ভোট। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ৩ টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিজয়ী চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ জানান, আমি জনগনের ভোটে বিজয়ী হয়েছি। এ বিজয় আমার গাজীপুর ইউনিয়ন বাসীর বিজয়। আজকে প্রশাসন একটি চমৎকার নির্বাচন উপহার দিয়েছে। জনগন ভোট দিতে পেরেছে বলেই আমি বিজয়ী হয়েছি। আমি প্রশাসনের সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আমার এ জয়কে আমি আমার ইউনিয়ন বাসীকে উৎস্বর্গ করলাম। উপজেলা নির্বাচন অফিসার মো. শাহজাহান মামুন জানান, সুষ্ঠ, সুন্দর ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চর বাসীর জন্য ইভিএম নতুন হলেও তেমন কোন সমস্যা হয়নি। এ ছাড়া নির্বাচনের বিষয়ে কোন প্রার্থীর অভিযোগ ছিল না। অবাধ নিরপক্ষ সুষ্ঠ নির্বাচন করতে পারায় আমি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর আগের ধাপে অনুষ্ঠিত নির্বাচনে নীলকমল ও আলগী দক্ষিণ ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীকে হারিয়ে এ দুটি ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন।