তেরখাদায় প্রাথমিক বিদ্যারয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য এ বছর প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষা না থাকায় বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে এবছর আলাদাভাবে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের ২০% শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা প্রদানের সুযোগ পায়। এ বছর তেরখাদা উপজেলায় ১০৩ টি প্রাথমিক বিদ্যালয় মোট ৪০৩জন পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩ জন অনুপস্থিত ছিল। শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তেরখাদা উপজেলা নিব্র্াহী অফিসার মোঃ আসাদুজ্জামান কেন্দ্র পরিদর্শন করেন।