'শিক্ষা,একতা,নৈতিকতা সবার উপরে মানবতা' এই শ্লোগান নিয়ে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবি সামাজিক সংগঠন খুলনার ডুমুরিয়া ফাউন্ডেশন'র নিজস্ব কার্যালয় ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে ডুমুরিয়া সদরের সাজিয়াড়া মোড় নামক স্হানে ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্যদেন ডুমুরিয়া ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।
ডুমুরিয়া ফাউন্ডেশন'র সভাপতি অধ্যক্ষ আবদুর রশিদ মোড়ল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যদেন ফাউন্ডেশন'র প্রধান উপদেষ্টা ও নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ঢাকা'র অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার বিশ্বাস আখতার হোসেন।অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ বাপ্পি, সহসভাপতি রবিউল ইসলাম বাবু,সাংগঠনিক সম্পাদক সবুজ মাহামুদ সবুর,স্বেচ্ছাসেবি দলনেতা ইয়াছিন মোল্যাসহ অন্যান্য নেতৃবন্দ। ফাউন্ডেশন'র উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেম্পে বিন্যামূল্যে চিকিৎসা সেবা দেন অধ্যাপক ডাঃ বিশ্বাস আখতার হোসেন,ডা: নাসিমা সুলতানা,ডা: বিশ্বাস আবুল হাসান,ডা: আজহারুল ইসলাম,ডা:বিপ্লব মন্ডল,ডা: বিশ্বাস শাহীন হাসানসহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ।